Current date Sep 14, 2026
বাংলাদেশ

প্রতিষ্ঠাবার্ষিকীর অভিনন্দনে ভাসছে পপুলা২৪নিউজ ডট কম

URL copied
Share URL copied

নিজেস্ব প্রতিবেদক: প্রতিষ্ঠার অষ্টম বছর পেরিয়ে নবম বর্ষে পদার্পণ করায় অভিনন্দনে ভাসছে পাঠকপ্রিয় নিউজ পোর্টাল ‘পপুলার২৪নিউজ ডট কম’।
শনিবার (২৬ জুন) নানা আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে নবম পর্ষে পদার্পণের অনুষ্ঠান পালিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ পপুলার২৪নিউজ ডট কম-এর অফিসে এসে অভিনন্দন জানান।

নিউজ পোর্টালের সাথে যুক্ত সংশ্লিষ্ট সকলকে পোর্টালটি দেশের শীর্ষস্থানে নিয়ে যেতে আরও পরিশ্রম ও সততার সাথে কাজ করার পরামর্শ দেন। তারা বলেন, অনলাইন নিউজ পোর্টালটি ইতোমধ্যে তার শ্লোগানের সম্মান ধরে রাখতে সক্ষম হয়েছে। সবার আগে সত্য ও সাহসী নিউজের মাধ্যমে অনলাইনটির পরিচিতি বিশ্বাব্যাপী আরও বিস্তার লাভ করবে বলে আমরা বিশ্বাস করি।

কেননা ইন্টারনেট ব্যবহার মানুষের কাছে সহজলভ্য হওয়াতে অনলাইন পত্রিকার দিকেই মানুষের আগ্রহ বেড়েই চলছে। পাঠকপ্রিয় এই অনলাইন নিউজ পোর্টালটি আরও সামনের দিকে এগিয়ে নিতে সবসময় পাশে থাকারও বিশ্বাস দেন তারা।

প্রতিষ্ঠাবার্ষির্কীর এ অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে আসেন বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা। তারা অনলাইন নিউজ পোর্টালটির আরও সমৃদ্ধি কামনা করেন। একইসাথে পোর্টালটি দেশের শীর্ষস্থানে নিয়ে যেতে বিভিন্ন পরামর্শ দেন।

পপুলার২৪নিউজ ডট কম-এর সম্পাদক মো: মাসুদ মিয়ার সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি শাকিল রিজভী। উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা খন্দকার মফিজুল ইসলাম, রুপালী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা এহতেশামুজ্জামান আসিফসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন গাজী টিভির নিউজ এডিটর রাজু আহমেদ, বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার গোলাম মইনুল আহসানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিকস মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন দ্য রিপোর্ট এর সিনিয়র রিপোর্টার শরিফুল ইসলাম ও আমার সংবাদ এর নিজস্ব প্রতিবেদক আহাদ শাহিন।এ সময় প্রতিষ্ঠানের সর্বস্তরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন গ্লোব ফার্মাসিটিক্যাল এরিয়া ম্যানেজার কুদ্দুস মিয়া, পত্রিকার নির্বাহী সম্পাদক আতিকুর রহমান, নিউজ এডিটর ফিরোজ মিয়া, প্রধান প্রতিবেদক আখতারুজ্জামান । এছাড়া শিক্ষক অনুপ হাওলাদার সমবায় অধিদপ্তরের কর্মকর্তা আবুল খায়ের হিরু, ইকবাল হাসান নিরব, রিয়াজুল ইসলাম রিপনসহ অনেকে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন সীমাবদ্ধতা সত্বেও অনলাইনটির সাথে সংশ্লিষ্টরা নিরন্তর পরিশ্রম করে যাচ্ছে। অনলাইন গণমাধ্যম হিসেবে সর্বস্তরের পাঠকদের প্রত্যাশার প্রতিফলন যাতে ঘটে সেজন্য বস্তুনিষ্ঠ তথ্য প্রচারে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে পপুলার২৪নিউজ ডট কম।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...