Current date Jul 3, 2026
বাংলাদেশ

বাগেরহাটে পিকআপের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী নিহত

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:

চলমান বিধিনিষেধের মধ্যে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে পিকআপের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছে। তাকে হাসপাতলে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার বৈলতলী প্রাইমারি স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পিকআপের চালককে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আনাম।

নিহত তিনজন হলেন রামপাল উপজেলার চাকশ্রী বাজার এলাকার মৃত ওহিদের ছেলে আব্দুল হাই (৫৫)। ফকিরহাট উপজেলার নলদা মৌভোগ এলাকার দিলিপ রাহার ছেলে উতপল রাহা (৪২) ও একই এলাকার মৃত জগদীশ দত্তের ছেলে নয়ন দত্ত (২১)। আহত নূর মোহাম্মদের বাড়িও ফকিরহাটের নলদায়।

বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম সরোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী হাসপাতালে পাঠিয়েছে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আনাম বলেন, পণ্যবোঝাই একটি পিকআপ মোংলার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয় পিকআপটি। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত ও একজন আহত হয়। পিকআপের চালককে আটক করা হয়েছে।

Share URL copied
Lead Newsবিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরান ‘শান্তিচুক্তি’: অবশেষে খুলছে হরমুজ প্রণালি

নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অবশেষে হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত শান্তিচুক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঐতিহাসিক চুক্তির ঘোষণা দিয়ে জানিয়েছেন,...

Lead Newsবাংলাদেশ

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিজস্ব প্রতিবেদক মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক দেশের ডিজিটাল আর্থিক সেবার পরিধি সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে রূপালী ব্যাংক পিএলসি’র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’ এবং আকিজ অনলাইনের...