Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

শোকাবহ আগস্টে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলেন জনতা ব্যাংকের এমডি আব্দুছ ছালাম আজাদ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: শোকাবহ আগস্ট মাস উপলক্ষে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জনতা ব্যাংক লিমিটেড। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে গতকাল বুধবার ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর সংলগ্ন সড়কে মাসব্যাপী এ কর্মসূচীর উদ্বোধন করেন জনতা ব্যাংক লিমিটেডের এমডি এন্ড সিইও বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ। খাদ্য সামগ্রী বিতরনের আগে উপস্থিত ব্যাংককর্মী ও দুঃস্থদের উদ্দেশ্যে বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ বলেন, জাতির পিতার আদর্শকে ধারন করে ব্যাংকিং সেবার পাশাপাশি আমাদের দুঃস্থ জনগোষ্ঠির দুর্দশা লাঘবে নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতেৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। তাঁরই দুরদর্শি নেতেৃত্বে পদ্মা সেতু, মেট্রো রেল ও পারমানবিক বিদ্যুত প্রকল্পের মতো মেগা প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে। আমরা শীঘ্রই এসব প্রকল্পের সুফল ভোগ করতে পারব। সেইসাথে অর্থনৈতিকভাবেও আমাদের ব্যাপক অগ্রগতি হচ্ছে। রেমিট্যান্স আহরনে আমরা রেকর্ড গড়েছি। জননেত্রী শেখ হাসিনার এসব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের সবার হাতে হাত মিলিয়ে কাজ করে যেতে হবে। জনতা ব্যাংক প্রধান কার্যালয় পিআরডির ডিজিএম মোঃ মুজিবুর রহমান মোল্লা, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাব্বির আহমেদ শিমুল, সহসভাপতি মো. জুনায়েদ হোসেন, যুগ্মসাধারন সম্পাদক মো. ফয়সাল, জনতা ব্যাংক প্রাতিষ্ঠানিক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মিজানুর রহমানসহ সকল স্তরের কর্মকর্তাদের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...