Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

URL copied
Share URL copied

নিজস্ব ডেস্ক:

রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেডের ৩৫তম বার্ষিক সাধারণ সভা(এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৮ আগস্ট) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করা হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী ছানাউল হক এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। সরকারের প্রতিনিধি হিসেবে সভায় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব বেগম রুখসানা হাসিন।

বার্ষিক সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক অরিজিৎ চৌধুরী, মো. খলিলুর রহমান, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ শফিকুল ইসলাম লস্কর, বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ হোসেন, ড. মোহাম্মদ ইউনুস আলী ও স্বতন্ত্র পরিচালক মো. আবদুল বাছেত খাঁন। এছাড়াও ব্যাংকের ডিএমডি খন্দকার আতাউর রহমান ও মোহাম্মদ জাহাঙ্গীর, কোম্পানি সচিব মোহাম্মদ নাজমুল হুদাসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চ্যুয়াল এজিএমে অংশগ্রহন করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...