Current date Sep 7, 2026
অর্থনীতি

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রূপালী ব্যাংক সিবিএর আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল

URL copied
Share URL copied

নিজস্ব ডেস্ক:
২৮ সেপ্টেম্বর ২০২১ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ৭৫তম জন্মদিন। এ উপলক্ষে রূপালী ব্যাংক সিবিএ’র উদ্যোগে আলোচনা, বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮সেপ্টেম্বর) বাদ জোহর ব্যাংকের প্রধান কার্যালয়ের সিবিত্র’র কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় এ দোয়া করা হয়। ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া ও আলোচনায় অংশ নেন। পরে তার নেতৃত্বে কেক কেটে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়। এতে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও রূপালী ব্যাংক সিবিত্র’র সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিন। এতে সভাপতিত্ব করেন সিবিত্র’র কার্যকরি সভাপতি মো: রিপন মৃধা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিএম মো. মজিবর রহমান, সঞ্চিয়া বিনতে আলী, সালমা বানু, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের কেন্দ্রীয় সভাপতি শওকত হোসেন সজল, রূপালী ব্যাংক ইউনিটের সভাপতি মিয়া জাকারিয়া টিটু, সেক্রেটারি ফরিদ আহমেদ জুয়েল, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সুজাত আলী জাকারিয়া, সাধারণ সম্পাদক আল্লামা ইকবাল রানাসহ সিবিত্রর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...