Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

চট্টগ্রামে রেলভূমিতে কন্টেইনার টার্মিনাল করবে সাইফ লজিস্টিকস

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বন্দরের কাছে বাংলাদেশ ট্রেনে পণ্য বহনের জন্য রেলভূমিতে মাল্টি মডেল কন্টেইনার টার্মিনাল কাম অফ- ডক নির্মাণ করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত সাইফ পাওয়ারটেকের সাবসিডিয়ারি কোম্পানি সাইফ লজিস্টিক অ্যালায়েন্স। এতে করে বাংলাদেশ রেলওয়ে ও সাইফ লজিস্টিকস উভয় প্রতিষ্ঠান আর্থিকভাবে লাভবান হবে।

এ লক্ষ্যে মঙ্গলবার (১৯ অক্টোবর) সরকারী কোম্পানি কন্টেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) ও সাইফ লজিস্টিকস অ্যালায়েন্স এর মধ্যে চুক্তি সাক্ষর হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। আর সভাপতিত্ব করেন রেল মন্ত্রণালয়ের সচিব ও সিসিবিএলের চেয়ারম্যান মো. সেলিম রেজা।

চুক্তি অনুযায়ি, সাইফ লজিস্টিকস চট্টগ্রামে রেলের ২১.২৯ একর জমিতে ২০ বছর মেয়াদি মাল্টি মডেল কন্টেইনার টার্মিনাল কাম অফ- ডক নির্মাণ করবে। যা দিয়ে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন অঞ্চলে কন্টেইনারে করে পণ্য সরবরাহ করা হবে। এতে যে পরিমাণ আয় হবে, তা সাইফ লজিস্টিকস ও সিসিবিএলের মধ্যে ভাগ হবে। আয়ের ৭৮.৫০ শতাংশ পাবে সাইফ লজিস্টিকস এবং সিসিবিএল পাবে ২১.৫০ শতাংশ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেন, পৃথিবীর কোথাও শুধু যাত্রী বহন করে মুনাফা করা সম্ভব না। এজন্য পণ্য পরিবহন করা দরকার হয়। আজকের চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠান লাভবান হবে। এছাড়া সাইফ গ্রুপ কন্টেইনার পরিবহনে অভিজ্ঞ। তাদের হাত ধরে ভবিষ্যতে ভালো কিছু হবে বলে আশা করছি।

সভাপতির বক্তব্যে রেল মন্ত্রণালয়ের সচিব ও সিসিবিএলের চেয়ারম্যান মো. সেলিম রেজা বলেন, পণ্য পরিবহনের কাজে সিসিবিএল গঠন করা হয়েছে। এখন সিসিবিএলের সঙ্গে চুক্তির মাধ্যমে সাইফ লজিস্টিকস টার্মিনাল তৈরী করবে। যেখান থেকে কন্টেইনার সঠিকভাবে সঠিক জায়গায় পাঠানো হবে। এতে করে উভয় প্রতিষ্ঠান লাভবান হবে। এছাড়া দেশের অর্থনীতিতে এই টার্মিনাল ভূমিকা রাখবে।

সাইফ লজিস্টিকসের চেয়ারম্যান রুহুল আমিন তালকুদার বলেন, চট্টগ্রামের রেলভূমিতে কন্টেইনার টার্মিনাল নির্মাণের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়বে। এটাই হবে দেশের প্রথম রেলওয়ে কন্টেইনার টার্মিনাল। এই সুযোগ করে দেওয়ার জন্য সিসিবিএল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...