Current date Sep 7, 2026
অর্থনীতি

শেখ রাসেলের জন্মদিনে রূপালী ব্যাংকে আলোচনা সভা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করেছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড। সোমবার (১৮ অক্টোবর) কেক কাটাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করে ব্যাংকটি। এ উপলক্ষে দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারে›স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পরিচালক মো. খলিলুর রহমান, মোহাম্মদ দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ হোসেন ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর। ব্যাংকের প্রধান কার্যালয়ের জিএম, ডিজিএম ও রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন সিবিএ’র নেতৃবৃন্দসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারাও এতে উপস্থিত ছিলেন। এছাড়াও ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষে ব্যাংকের উদ্যোগে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, দোয়া মাহফিল এবং দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...