Current date Sep 7, 2026
অর্থনীতি

মুজিব কর্ণারে জেবিএল আইটি ফোরামের শত বই উপহার

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:
জনতা ব্যাংক লিমিটেডে স্থাপিত মুজিব কর্ণারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক ১০০ বই উপহার দিয়েছে জেবিএল আইটি ফোরাম। সোমবার (২৫ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘মুজিব শতবর্ষে শত বই উপহার’ শীর্ষক অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদের হাতে ফোরামের সদস্যরা বই তুলে দেন।
ব্যাংকের ডিএমডি মোঃ জসিম উদ্দীন ও মোঃ আবদুল জব্বার, সিএফও এ কে এম শরীয়ত উল্যাহ, এফসিএ এবং বিভিন্ন ডিপার্টমেন্টের জিএমবৃন্দ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জনতা ব্যাংক লিমিটেডে আইটি পেশায় নিয়োজিত কর্মকর্তাদের সংগঠন জেবিএল আইটি ফোরামের সভাপতি এলিন ববীর সভাপতিত্বে অনুষ্ঠানে ফোরামের সাধারণ সম্পাদক বায়েজীদ হাসান ভুঞাঁ সহ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া জুম প্লাটফর্মে বিভিন্ন ডিভিশনের জিএম, ডিজিএমসহ জেবিএল আইটি ফোরামের অন্যান্য সদস্যরা সংযুক্ত ছিলেন।
অনুষ্ঠানে ব্যাংকের এমডি এন্ড সিইও মোঃ আব্দুছ ছালাম আজাদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারন করে ব্যাংকিং সেবা দেশের প্রান্তিক জনগোষ্ঠির মাঝে নিয়ে যেতে হবে। তিনি ব্যাংকের আইটি বিভাগের কর্মকর্তাদের সাইবার সিকিউরিটি ও ডিআরএস অপারেশনসহ অন্যান্য কাজের প্রশংসা করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...