Current date Sep 7, 2026
অর্থনীতি

ফেনীতে জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

ফেনীতে জনতা ব্যাংকের নোয়াখালী বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৯ অক্টোবর) ফেনী সার্কিট হাউজের কনফারেন্স হলে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ। জনতা ব্যাংক নোয়াখালী বিভাগীয় কার্যালয়ের জিএম বিশ্বজিৎ কর্মকারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের জিএম মো. কামরুল আহসান, স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনের জিএম মো. শহিদুল ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট মার্কেটিং অ্যান্ড ল’ ডিভিশনের জিএম দেলোয়ারা বেগম, ট্রেজারি অ্যান্ড ফরেন ডিভিশনের জিএম আবুল বাসার মো. আবদুল হান্নান, ব্যাংকের এমডি অ্যান্ড সিইও সেক্রেটারিয়েট জিএম মো. মোস্তাফিজুর রহমান মাওদুদী।
ব্যাংকের এমডি এন্ড সিইও মোঃ আব্দুছ ছালাম আজাদ প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের সব শাখায় খেলাপি ঋণ আদায় ত্বরাণি¦ত করার জন্য তদারকি বাড়ানোর পাশাপাশি সিএমএসএমই ঋণ বিতরণ, নারী উদ্যোক্তা তৈরি, স্বল্প সুদের আমানত সংগ্রহে গুরুত্বারোপ করেন। তিনি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সকল ইন্ডিকেটরে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য শাখা ব্যবস্থাপকদের মূল্যবান দিকনির্দেশনা দেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...