Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ডিএমডি হলেন খান ইকবাল হোসেন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

রূপালী ব্যাংক লিমিটেডের নতুন উপব্যবস্থাপনা পরিচালক হলেন খান ইকবাল হোসেন। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার কর্তৃক পদোন্নতিপ্রাপ্ত হয়ে রূপালী ব্যাংক লিমিটেডে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন তিনি। ডিএমডি হিসেবে যোগদানের পূর্বে তিনি একই ব্যাংকে সাফল্যের সাথে মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছেন।

খান ইকবাল হোসেন ১৯৯৮ সালে বিআরসি’র মাধ্যমে সিনিয়র অফিসার পদে রূপালী ব্যাংকে যোগদান করেন। দীর্ঘ ২২ বছরের চাকরি জীবনে তিনি রূপালী ব্যাংকের স্থানীয় কার্যালয় ও মতিঝিল কর্পোরেট শাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস(সম্মান) ও এমএসএস ডিগ্রী অর্জন করেন। তিনি জাপান, ইংল্যান্ড, তুরস্ক ও ইন্ডিয়াসহ বিভিন্ন দেশে ব্যাংকিং বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন । ক্রীড়াক্ষেত্রেও রয়েছে খান ইকবালের বিচরণ, তিনি বর্তমানে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তিনি পিরোজপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও এক কন্যা সন্তানের জনক।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...