Current date Oct 29, 2026
Lead Newsঅর্থনীতি

কামরুল আহছান জনতা ব্যাংকের নতুন ডিএমডি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

মোঃ কামরুল আহছান সম্প্রতি পদোন্নতি পেয়ে জনতা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি একই ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের জিএম হিসেবে দায়িত্ব পালন করেন। মোঃ কামরুল আহছান ১৯৮৮ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার পদে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ ৩৩ বছরের চাকুরিকালে বিভিন্ন শাখা, এরিয়া প্রধান ও বিভাগীয় প্রধানের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন। তিনি চট্টগ্রাম বিশ^বিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ এর ডিপ্লোমেট এসোসিয়েট। মোঃ কামরুল আহছান দেশ-বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ এবং প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। মোঃ কামরুল আহছান ১৯৬৪ সালে ফেনী জেলার দাগনভুঁইয়া উপজেলাস্থ উদরাজপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম ডাঃ জামাল উদ্দীন আহমেদ এবং মাতা মরহুম বেগম কামরুজ্জামান হাসিনা।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...