Current date Sep 7, 2026
অর্থনীতি

করোনায় মৃত কর্মীদের পরিবারের মাঝে আর্থিক ক্ষতিপূরণ বিতরণ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

কোভিড-১৯ প্রাদুর্ভাবের মধ্যে ঝুঁকি নিয়ে ব্যাংকিং সেবা অব্যাহত রেখে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারের মাঝে আর্থিক ক্ষতিপূরণের অর্থ বিতরণ করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। শনিবার (০৬ নভেম্বর) ব্যাংকের রাজশাহীস্থ প্রধান কার্যালয়ে করোনায় মৃত্যুবরণকারী ১০ জন কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের কাছে মোট ৪ কোটি ৭৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ (এডভাটইস) তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমডি মোঃ ইসমাইল হোসেন বলেন, ব্যাংক কর্মীরা করোনা কালীন সময়ে ফ্রন্ট ফাইটার হিসেবে নিষ্ঠার সাথে দেশ ও জাতির ব্যাংকিং সেবা অব্যাহত রেখেছেন। তাঁদের মৃত্যুতে পরিবার ও ব্যাংক যে ক্ষতির সম্মুখীন হয়েছে তা অপূরণীয়। ব্যাংকের ডিএমডি মোঃ আসাদুজ্জামান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের প্রশাসন বিভাগের জিএম মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...