Current date Oct 29, 2026
অর্থনীতি

সাখাওয়াত হোসেন সুমনকে আইআরএফ’র কমিটি থেকে বহিষ্কার

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ)’র সাধারণ সম্পাদক পদ থেকে সাখাওয়াত হোসেন সুমনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) বিকেলে সংগঠনটির নির্বাহী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দপ্তর সম্পাদক মো. জাকির হুসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বীমা সাংবাদিকদের সংগঠন আইআরএফ।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী তিন দিনের মধ্যে অর্থাৎ ৯ নভেম্বর ২০২১ তারিখের মধ্যে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর জবাব দিতে বলা হয়েছে। পরবর্তী নির্বাহী কমিটির সভায় তার বহিষ্কারাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

একইসঙ্গে নির্বাহী কমিটির সভায় আরো সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, অন্তর্বর্তীকালে কার্যনির্বাহী কমিটির সদস্য ও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার সিনিয়র রিপোর্টার মাসুদ মিয়া আইআরএফএ’র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...