Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

জনতা ব্যাংকে ৮ নতুন মহাব্যবস্থাপক

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

জনতা ব্যাংক লিমিটেডের আটজন ডিজিএম সম্প্রতি পদোন্নতি পেয়ে জিএম হিসেবে যোগদান করেছেন। মিজানুর রহমান স্থানীয় কার্যালয় থেকে পদোন্নতি পেয়ে জিএম হিসেবে কুমিল্লা বিভাগীয় কার্যালয়ে যোগ দিয়েছেন। তিনি ১৯৯৩ সালে ব্যাংকে যোগদান করেন। ছগীর আহমেদ স্থানীয় কার্যালয় থেকে পদোন্নতি পেয়ে খুলনা বিভাগীয় কার্যালয়ের জিএম হিসেবে যোগ দিয়েছেন। তিনি ১৯৮৯ সালে ব্যাংকে যোগদান করেন। মোঃ আব্দুর রাজ্জাক এরিয়া অফিস নাটোর থেকে পদোন্নতি পেয়ে প্রধান কার্যালয়ের অডিট এন্ড ইন্সপেকশন বিভাগের জিএম পদে যোগ দিয়েছেন। তিনি ১৯৯৩ সালে ব্যাংকে যোগদান করেন। সনদীপ কুমার রায় এরিয়া অফিস নাটোর থেকে পদোন্নতি পেয়ে প্রধান কার্যালয়ের আরপিডির জিএম পদে যোগ দিয়েছেন। তিনি ১৯৯০ সালে ব্যাংকে যোগদান করেন। একেএম মুনিরুল ইসলাম বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তর থেকে পদোন্নতি পেয়ে ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের জিএম হিসেবে যোগদান করেছেন। তিনি ১৯৮৮ সালে ব্যাংকে যোগদান করেন। শিখা দাস প্রধান কার্যালয়ের ল’ ডিপার্টমেন্ট থেকে পদোন্নতি পেয়ে স্পেশাল এসেট ম্যানেজমেন্ট ডিভিশনে জিএম পদে যোগ দিয়েছেন। তিনি ১৯৮৯ সালে ব্যাংকে যোগদান করেন। মোঃ মোস্তাফিজুর রহমান জনতা ভবন কর্পোরেট শাখা থেকে পদোন্নতি পেয়ে প্রধান কার্যালয়ের মনিটরিং এন্ড কমপ্লায়েন্স বিভাগে জিএম হিসেবে যোগ দিয়েছেন। তিনি ১৯৯১ সালে ব্যাংকে যোগদান করেন। মোঃ শামীম আলম কোরেশী প্রধান কার্যালয়ের ফরেন এক্সচেঞ্জ অডিট এন্ড ইন্সপেকশন ডিপার্টমেন্ট থেকে পদোন্নতি পেয়ে এমডি এন্ড সিইও’স সেক্রেটারিয়েটে জিএম পদে যোগ দিয়েছেন। তিনি ১৯৮৮ সালে ব্যাংকে যোগদান করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...