Current date Oct 29, 2026
Lead Newsঅর্থনীতি

জনতা ব্যাংকের সিলেট বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

জনতা ব্যাংক লিমিটেডের সিলেট বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন গত শনিবার (২০ নভেম্বর) শ্রীমঙ্গলের একটি অবকাশ যাপন কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ব্যাংকের চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান বলেন, কৃষি নির্ভর সিলেট এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠির অর্থনৈতিক উন্নয়নে তাদের দোর-গোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে হবে। এ অঞ্চলের পাহাড় কেন্দ্রিক ক্ষুদ্র ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠির জীবনমান পাল্টাতে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াব। এছাড়া ব্যাংকের আয় বাড়াতে তিনি সকলকে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনে সভাপতির বক্তব্যে ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ বলেন, কোর ব্যাংকিং বাস্তবায়নে জনতা ব্যাংক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। গ্রাহক সন্তুষ্টির মাধ্যমে আমাদের আমানত এখন এক লাখ কোটি টাকা ছাড়িয়ে লাখ কোটি টাকার এলিট ক্লাবে প্রবেশ করেছে। জনতা ব্যাংকর এ সাফল্যে আমরা গর্বিত। আর এই সাফল্যের পেছনে পরিচালনা পর্ষদের সুচিন্তিত পরামর্শ এবং ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা, কর্মচারীদের মেধা ও শ্রম জড়িত। তিনি শ্রেণীকৃত ঋণ হ্রাসে গুরুত্বারোপসহ ২০২১ সালে সকল সূচকে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে শাখা ব্যবস্থাপকদের গুরুত্বপূর্ন দিক নির্দেশনা দেন।

অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক অজিত কুমার পাল, এফসিএ, মেশকাত আহমেদ চৌধুরী, কে এম শামছুল আলম, মোহাম্মদ আসাদ উল্লাহ, জিয়াউদ্দিন আহমেদ এবং মোঃ আব্দুল মজিদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ব্যাংকের ডিএমডি মো. আব্দুল জব্বার, মোঃ জসীম উদ্দিন ও মোঃ কামরুল আহছান, সিএফও এ কে এম শরীয়ত উল্যাহ, এফসিএ, জিএমবৃন্দ, বিভাগীয় কার্যালয়ের আওতাধীন সকল শাখা ব্যবস্থাপক, নির্বাহী ও কর্মকর্তাগণ সম্মেলনে অংশগ্রহণ ও বক্তব্য রাখেন।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...