Current Date:Mar 19, 2026

নটরডেমের শিক্ষার্থীর মৃত্যুতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

তারা ঘটনার সুষ্ঠু বিচার ও দোষী চালকের ফাঁসির দাবি জানাচ্ছেন। বিক্ষোভে কয়েকশ শিক্ষার্থী অংশ নিয়েছেন।

বুধবার (২৪ নভেম্বর) বিকেল ৩টা থেকে তারা মতিঝিল, গুলিস্তান সড়কে অবরোধ করেন। এ সময় আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মতিঝিল থানার ডিউটি অফিসার এস আই কলিমউদ্দিন বলেন, পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছে। জড়িত চালককে আটক করা হয়েছে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া বলেন, আমরা ঘটনাস্থল থেকে জড়িত চালককে আটক করেছি। চালকের নাম রাসেল। মামলার প্রস্তুতি চলছে। গাড়িটিও জব্দ করা হয়েছে।

Share