Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে রূপালী ব্যাংকের মাসব্যাপী কর্মসূচীর উদ্বোধন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয়ের মাসকে স্মরণীয় করে রাখতে রূপালী ব্যাংক লিমিটেড মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে।(১ ডিসেম্বর) বুধবার ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ বিজয়ের মাস উদযাপনের সূচনা অনুষ্ঠানটি উদ্বোধন করেন।
মাসব্যাপী বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বিজয়ের ব্যাজ ধারণ করা হয়। এ সময় রূপালী ব্যাংক সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের শিল্পী রা দেশাত্ববোধক গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর ও মো. শওকত আলী খান উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের জিএম পারসুমা আলম, গোলাম মরতুজা, ইয়াছমিন বেগম, কাজী আবদুর রহমান ও ফয়েজ আলম, রূপালী ব্যাংক সিবিএ’র কার্যকরী সভাপতি মো. রিপন মৃধা, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, এক্সিকিউটিভ ফোরামের সভাপতি মো. সাখাওয়াত হোসেন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. সুজাত আলী জাকারিয়া ও সাধারণ সম্পাদক মো. আল্লামা ইকবাল রানা ও স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সভাপতি মিয়া জাকারিয়া টিটোসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...