Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

জাতির পিতার সমাধিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয়ের মাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড। শুক্রবার (০৩ ডিসেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্বা নিবেদন করেছেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক ও ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের কোম্পানি সেক্রেটারি ও জিএম মো. ফয়েজ আলম, গোপালগঞ্জ জোনাল অফিসের ডিজিএম আব্দুল মান্নান, এক্সিকিউটিভ ফোরামের সভাপতি মো. সাখাওয়াত হোসেন, সেক্রেটারি তাজউদদীন আহমমদ, কর্মচারী ইউনিয়ন সিবিএ’র কার্যকরী সভাপতি মো. রিপন মৃধা, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. সুজাত আলী জাকারিয়া ও সাধারণ সম্পাদক মো. আল্লামা ইকবাল রানা এবং স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের কেন্দ্রীয় সভাপতি শওকত হোসেন সজল ও রূপালী ব্যাংক ইউনিটের সভাপতি মিয়া জাকারিয়া টিটো ও সেক্রেটারি ফরিদ আহমেদ জুয়েলসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...