Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

আইসিএবি সার্টিফিকেট অফ মেরিট অ্যাওয়ার্ড পেল রূপালী ব্যাংক

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

আইসিএবি সার্টিফিকেট অফ মেরিট অ্যাওয়ার্ড-২০২০ পেয়েছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড। শনিবার(১১ ডিসেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ২০২০ সালের বার্ষিক প্রতিবেদনের জন্য ব্যাংকটিকে এ পুরস্কার প্রদান করা হয়েছে।
রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের হাতে এই পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ ও আইসিএবি’র সভাপতি মাহমুদুল হাসান খসরুসহ অন্যান্যরা। এছাড়াও রূপালী ব্যাংকের পক্ষে ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান ও জিএম হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...