Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

চট্টগ্রামে জনতা ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

জনতা ব্যাংক জনগনের ব্যাংক হিসেবে সর্বদা জনকল্যাণে নিবেদিত। করোনার নাজুক পরিস্থিতিতে সবকিছু যখন বন্ধ ছিল, তখন জনতা ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলো পুরোদমে ব্যাংকিং সেবা অব্যাহত রেখে দেশের অর্থনীতি সচল রেখেছিল। জনতা ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে সকলের আস্থা অর্জনে সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। জনতা ব্যাংকের চেয়ারম্যান ডঃ এস এম মাহফুজুর রহমান গত শুক্রবার (১৭ই ডিসেম্বর) চট্টগ্রামের একটি হোটেলে ব্যাংকের চট্টগ্রাম বিভাগের আওতাধীন এরিয়া ও শাখা প্রধানদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ বলেন, আমানত হচ্ছে রক্তপ্রবাহের মত, ব্যাংকের প্রাণশক্তি। এজন্য আমাদের আমানত ধরে রাখতে হবে। কোভিড পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত সব ধরণের প্রনোদনা কর্মসূচী জনতা ব্যাংক বাস্তবায়ন করছে। বিশেষ করে মহিলা উদ্যাক্তা ও দারিদ্র বিমোচন কর্মসূচীতে জনতা ব্যাংক সর্বোচ্চ বিনিয়োগ করছে। ব্যাংকের বিভিন্ন সূচকে লক্ষ্যমাত্রা অর্জনে নিষ্ঠার সাথে কাজ করার জন্য তিনি এরিয়া প্রধান ও শাখা ব্যবস্থাপকদেরকে গুরুত্বপূর্ন দিক নির্দেশনা দেন।
চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবির চৌধুরীর সভাপতিত্বে সভায় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মোঃ কামরুল আহছান। সভায় জনতা ব্যাংক চট্টগ্রাম বিভাগের এরিয়া, কর্পোরেট-১, কর্পোরেট-২, শাখা প্রধান এবং অন্যান্য নির্বাহীরা উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...