Current date Sep 7, 2026
অর্থনীতি

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে রূপালী ব্যাংকে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে রূপালী ব্যাংকে শিশু-কিশোরদের চিত্রাংকন, আবৃত্তি, দেশাত্মবোধক গান ও ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বঙ্গবন্ধু পরিষদ রূপালী ব্যাংকের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের ছেলে-মেয়েরা অংশগ্রহণ করে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারে›স কক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহনে এ প্রতিযোগিতাসমূহ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক। এতে সভাপতিত্ব করেন ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। ব্যাংকের সকল জিএম, ডিজিএম, রূপালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সুজাত আলী জাকারিয়া ও সেক্রেটারি আল্লামা ইকবাল রানাসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারাও এতে উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...