Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

জনতা ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

জনতা ব্যাংক লিমিটেডের ময়মনসিংহ বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন সোমবার (২০ ডিসেম্বর) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সম্মেলনে ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ব্যাংকের ডিএমডি মোঃ আব্দুল জব্বার, সিএফও এ কে এম শরীয়ত উল্যাহ, এফসিএ, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের জিএম মোঃ কামরুজ্জামান খানসহ ঊর্ধ্বতন নির্বাহীগণ সম্মেলনে বক্তব্য রাখেন। ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন এরিয়া প্রধান ও শাখা ব্যবস্থাপকবৃন্দ অনলাইনে যুক্ত থেকে সম্মেলনে অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ বলেন, স্বল্প সুদের আমানত সংগ্রহ, সিএমএসএমই খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি এবং জোর তদারকির মাধ্যমে শ্রেণীকৃত ঋণ হ্রাসে সকলকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। তিনি ২০২১ সালে সকল সূচকে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে শাখা ব্যবস্থাপকদের গুরুত্বপূর্ন দিক নির্দেশনা প্রদান করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...