Current date Sep 7, 2026
অর্থনীতি

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে প্রথম হওয়ায় সোনালী ব্যাংককে পুরস্কৃত করল অর্থ মন্ত্রনালয়

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক
দেশের সর্ববৃহৎ রাস্ট্রায়ত্ত্ব বানিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাথে ২০২০-২১ অর্থবছরের জন্য সম্পাদিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি Annual Performance Agreement (APA) বাস্তবায়নে সকল সরকারি ব্যাংকের মধ্যে প্রথম স্থান অর্জন করায় ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো: আতাউর রহমান প্রধানের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিম উল্লাহ। গতকাল আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সম্মেলন কক্ষে এই পুরস্কার প্রদান করা হয় । আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিম উল্লাহ তার বক্তৃতায় বলেন সোনালী ব্যাংক আগামী দিনগুলোতে আরও ভাল করবে বলে বিশ্বাস করি । পুরস্কার গ্রহণের পর সোনালী ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান ব্যাংকের এই অর্জনের সমস্ত কৃতিত্ব দিয়েছেন ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের । তিনি বলেছেন সোনালী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা সরকারের নির্দেশে এই অতিমারি করোনার মধ্যেও দেশের অর্থনীতি সচল রাখার লক্ষ্যে জীবনের ঝুকি নিয়ে কাজ করেছেন ।পুরস্কার গ্রহণের সময় সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো: মোরশেদুল কবীর, জেনারেল ম্যানেজার সুভাস চন্দ্র দাসসহ বিভিন্ন ব্যাংকের নির্বাহীগণ ও মন্ত্রনালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন । উল্লেখ্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন ১টি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ও ১৭ টি ব্যাংক,বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২০-২০২১ সম্পাদিত হয়েছিল । এতে রাস্ট্রায়ত্ত্ব ব্যাংক ক্যাটাগরিতে সোনালী ব্যাংক ৯২.৮ পেয়ে অতি উত্তম মানদন্ডে প্রথম স্থান অর্জন করেছে । আরো উল্লেখ্য ২০২০ সালে সোনালী ব্যাংক দেশের ব্যাংকিং সেক্টরে সর্বোচ্চ ২১৭৫ কোটি টাকা পরিচালন মুনাফা করতে সক্ষম হয়েছে ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...