Current date Jul 2, 2026
বাংলাদেশ

আইভী-তৈমুরকে ইসির শোকজ

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে কারণ দর্শানোর চিঠি (শোকজ) দিয়েছে ইসি।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানের সময় এ তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার।

তিনি বলেন, আমরা অভিযোগ পেয়েছি আচরণবিধি ভঙ্গের। আমরা দুজন প্রার্থীকে আচরণবিধি যথাযথ পালন না করায় শোকজ করেছি এবং প্রার্থীদের কাছে সহায়তা চাই। আশা করছি, তারা আমাদের সহায়তা করবেন এবং আমরা আজ থেকে এ ব্যাপারে সর্বোচ্চ কঠোর হবো।

এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মতিয়ুর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরান ‘শান্তিচুক্তি’: অবশেষে খুলছে হরমুজ প্রণালি

নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অবশেষে হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত শান্তিচুক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঐতিহাসিক চুক্তির ঘোষণা দিয়ে জানিয়েছেন,...

Lead Newsবাংলাদেশ

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিজস্ব প্রতিবেদক মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক দেশের ডিজিটাল আর্থিক সেবার পরিধি সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে রূপালী ব্যাংক পিএলসি’র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’ এবং আকিজ অনলাইনের...