Current date Oct 29, 2026
অর্থনীতি

বিগত বছরে সোনালী ব্যাংকের রেকর্ড ২২০৫ কোটি টাকা মুনাফা, লোকসানি শাখাও কমেছে

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক
রাস্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের শ্রেণীকৃত ঋণের পরিমান কমেছে ১২৭৭ কোটি টাকা । বর্তমানে ব্যাংকটির শ্রেণীকৃত ঋণের পরিমান নেমে এসেছে ১৪.১৪ শতাংশে যা ২০২০ শেষে ছিল ১৮.৩৭ শতাংশ। অর্থাৎ গত এক বছরে শ্রেণীকৃত লোন কমেছে ৪.২৩ শতাংশ । বর্তমানে ব্যাংকটিতে শ্রেনীকৃত লোন আছে ৯৮০০ কোটি টাকা যা ২০২০ সাল শেষে ছিল ১০৭৬৭ কোটি টাকা ব্যাংকের সরবহরাহকৃত তথ্য অনুযায়ী, বিগত ২০২১ বছর শেষে রেকর্ড ২ হাজার ২০৫ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে ব্যাংকটি। ২০২০ সাল শেষে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ২১৫৩ কোটি টাকা । এ বিষয়ে সোনালী ব্যাংকের সিইও এন্ড ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান প্রধান বলেন করোনার প্রাদুভর্ব কাটিয়ে দেশের ব্যাংকিং খাত এগিয়ে যাচ্ছে । তিনি বলেন করোনা না থাকলে বিগত বছর শেষেই শেণ্রীকৃত ঋণ আমরা সিঙ্গিল ডিজিটে নামিয়ে আনতে পারতাম । আগামী বছর আমরা এটা সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনাই আমাদের লক্ষ্য । তিনি বলেন সোনালী ব্যাংকের এই সাফল্যে প্রমান করে ব্যাংকে এখন সুশাসন নিশ্চিত হয়েছে । তবে মুনাফা নয় গ্রাহক সন্তুটিই আমাদের মূল লক্ষ্য । ২০২১ সাল শেষে সোনালী ব্যাংকের মোট বিতরনকৃত ঋণ ও অগ্রীমের পরিমান দারিয়েছে ৬৯,৩১৭ কোটি টাকা যা ২০২০ সালে এর চেয়ে ১০৬৯৪ কোটি টাকা টাকা । বর্তমানে দেশের সবচেয়ে ডিপোজিট এখন সোনালী ব্যাংকের । গত বছরে মোট ৮৪২৮ কোটি টাকা ডিপোজিট বেড়েছে। বর্তমানে ব্যাংকটিতে মোট ডিপোজিট রয়েছে ১৩৪৩০৭ । এই বিপুল ডিপোজিটকে ব্যবহার করতে পারলে ব্যাংকটি আগামী দিনগুলোতে সব সূচকে আরো ভাল করবে বলে মনে করেন ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মকমর্তারা । ইনভেস্টমেন্টও গত বছর শেষে দােিড়য়েছে ৭১৮৪৯ কোটি টাকা যা ২০২০ সালের চেয়ে ৪৮১২ কোটি টাকা বেশী। ব্যাংকের এই সার্বিক সাফল্য সম্পর্কে সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী বলেন করোনার এই প্রাদুর্ভব কাটিয়ে ব্যাংকাররা সততা ও নিষ্ঠার সাথে ব্যাংকের জন্য কাজ করেছেন বলেই এই সময়ে প্রায় সব সূচকে সোনালী ব্যাংক ভাল করতে পেরেছে । জীবনের ঝুকি নিয়ে সরকারি ব্যাংকের কর্মকর্তার-কর্মচারীরা অফিস করেছেন এই করোনাকালীন সময়ে । তিনি যোগ করেন ২০২১ শেষে সোনালী ব্যাংকের রফতানি পরিমান ছিল ৩১৫৬ কোটি টাকা যা আগের বছরে ছিল ২৫১৭ কোটি টাকা অর্থাৎ গত বছরে ব্যাংকের মোট রফতানি বেড়েছে ৬৩৯ কোটি টাকা । এছাড়া ২০২১ সালে ব্যাংকের মোট আমদানির পরিমান ছিল ৩০৮৭২ কোটি টাকা যা ২০২০ সাল থেকে ১৪৩০৬ কোটি টাকা বেশী । এছাড়া ব্যাংকের মোট লোকসানির শাখাও কমেছে ১৩ টি । বর্তমানে লোকসানি শাখার সংখ্যা ২৯ থেকে নেমে ১৬ টিতে এসেছে । সোনালী ব্যাংকের দেশের অভ্যন্তরে মোট ১২২৭টি শাখা আছে এছাড়া দেশের বাইরে ভারতের কলকাতা ও শিলিগুরিতে আর দুইটি শাখা আছে ।

 

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...