Current date Sep 14, 2026
বাংলাদেশ

মাস্ক না পরলে জরিমানা করবে মোবাইল কোর্ট

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ঘরের বাইরে সব স্থানেই এখন থেকে মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

ওমিক্রন নিয়ে সোমবার (৩ জানুয়ারি) সচিবালয়ে দুই ঘণ্টার বৈঠক শেষে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সব ক্ষেত্রে মাস্ক ব্যবহার নিশ্চিতের বিষয়ে বৈঠকে কথা হয়েছে। মাস্ক না পরলে জরিমানার বিষয়টিও উঠেছে। ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্ট বিষয়টি নিশ্চিত করবে।

রেস্টুরেন্টে খেতে টিকা কার্ড লাগবে জানিয়ে তিনি বলেন, টিকা কার্ড ছাড়া রেস্টুরেন্টে খাওয়া যাবে না। আগামী ১৫ দিনের মধ্যে এ সিদ্ধান্ত আসছে। গণপরিবহনে যাত্রী কমানো, সামাজিক অনুষ্ঠান সীমিত করার সিদ্ধান্তও আসছে।

দেশে এখনই লকডাউন দেওয়া হচ্ছে না জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, লকডাউনের পরিস্থিতি তৈরি এখনো হয়নি। আমরা সুপারিশও করিনি। লকডাউনের পর্যায় পর্যন্ত যাতে না যেতে হয়, সেজন্যই এই সভা। যা যা পদক্ষেপ নেওয়ার এগুলো নিয়েই, এরপর দেখা যাক কী দাঁড়ায়।

সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অংশ নেন। এছাড়া বৈঠকে ভার্চ্যুয়ালি দেশের বিভিন্ন জেলার ডিসি, এসপি, ডিআইজি, পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার, স্বাস্থ্য বিভাগের পরিচালক, সিভিল সার্জন এবং বিভিন্ন বাহিনীর প্রতিনিধি সংযুক্ত ছিলেন।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...