Current date Sep 7, 2026
স্বাস্থ্য

দেশে করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ২৯১৬

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৯১৬ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৬৮ শতাংশ।

এ নিয়ে করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১১১ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ১ হাজার ৩০৫ জনে।

বুধবার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৬ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ৬৫৩ জন।

গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৭০৫ জনের নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করা হয় ২৪ হাজার ৯৬৪টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৬৮ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ করোনা শনাক্তের পর থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।

মারা যাওয়া চারজনের মধ্যে দুজন পুরুষ এবং দুজন নারী। চট্টগ্রামে একজন ও ঢাকা বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে। অন্য ৬ বিভাগে কোনো মৃত্যু হয়নি।

২০২০ সালের মার্চে দেশে করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর কয়েক দফায় সংক্রমণের প্রকোপ বাড়ে-কমে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে দেশে করোনা রোধে টিকাদান শুরু হয়। ধারাবাহিক টিকাদানের পর গত বছরের শেষ দিকে করোনা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে।

গত বছরের শেষে দেশ করোনায় একাধিক মৃত্যুশূন্য দিনের দেখা পায়। শনাক্তের হারও নেমে আসে এক শতাংশের ঘরে। তবে এ বছরের শুরু থেকেই করোনা ফের ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে। সংক্রমণ রুখতে সরকার আগামীকাল (১৩ জানুয়ারি) থেকে সার্বিক চলাচলে বেশকিছু বিধিনিষেধ জারি করেছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...