Current date Sep 7, 2026
অর্থনীতি

৭ দিনের মধ্যে কর্মকর্তাদের গাড়ি ফেরত চেয়েছে ইভ্যালি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির নামে রেজিস্ট্রেশন করা গাড়িগুলো ব্যবহারকারীদের কাছ থেকে ফেরত চেয়েছে প্রতিষ্ঠানটির নবনির্মিত পরিচালনা বোর্ড। আগামী ২০ জানুয়ারির মধ্যে পরিচালনা বোর্ডের কাছে এগুলো জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ইভ্যালির পরিচালনা বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব কবীর মিলন।

তিনি জানান, ইভ্যালির নামে রেজিস্ট্রেশন করা যে গাড়িগুলো তাদের কর্মকর্তাদের নামে বরাদ্দ দেওয়া হয়েছিল সেগুলো আগামী ২০ জানুয়ারির মধ্যে পরিচালনা বোর্ডের কাছে হস্তান্তর করতে হবে। যদি কেউ ফেরত না দেয়, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের মামলাসহ অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে বিআরটিএ কর্তৃপক্ষ থেকে ইভ্যালির গাড়ির বিস্তারিত সকল তথ্য সংগ্রহ করা হয়েছে। ইভ্যালির সমস্যা ও অগ্রগতি সম্পর্কে কিছু তথ্য আগামী সপ্তাহে দেওয়া যাবে ইনশাআল্লাহ। আমরা শেষবিন্দু পর্যন্ত চেষ্টা না করে সবাইকে পথে বাসানোর মতো কাজ করব না ইনশাআল্লাহ।

গত বছরের ২৬ আক্টোবর ফেসবুক স্ট্যাটাসে ইভ্যালির বিষয়ে নতুন বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন আতঙ্কিত বা হতাশ না হওয়ার পরামর্শ দি‌য়ে‌ছিলেন।

সেই ফেসবুক স্ট্যাটাসে মাহবুব কবীর মিলন লেখেছিলেন, ‘যা কিছু দেখবেন শুনবেন জানবেন, আতঙ্কিত বা হতাশ হবেন না। আস্থা বা বিশ্বাস রাখুন, অপেক্ষা করুন। কষ্ট যা হবে, আমার হবে। হয়ত তিনগুণ কষ্ট বেড়ে যাবে, এই যা। যা হবে বিন্দু পরিমাণ বিচ্যুতি বা অনিয়ম বা ম্যানিপুলেশন থাকবে না। সময় দিন। অপেক্ষা করুন।’

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...