Current date Sep 7, 2026
অর্থনীতি

রূপালী ব্যাংকের রাজশাহী বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক
রূপালী ব্যাংক লিমিটেডের রাজশাহী বিভাগের আওতাধীন নওগাঁ, বগুড়া, পাবনা ও রাজশাহী অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যবসায়িক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ জানুয়ারি) রাজশাহীর হোটেল গ্র্যান্ড রিভারভিউ’র কনফারেন্স রুমে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ । এ সময় তিনি শাখা ব্যবস্থাপক ও অন্যান্য নির্বাহীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শাখাসমূহের ব্যবসায়িক সকল লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খান ইকবাল হোসেন ও মহাব্যবস্থাপক কাজী আব্দুর রহমান।
রাজশাহী বিভাগের জিএম মো. শাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে রাজশাহী বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার ও কর্পোরেট শাখার ম্যানেজার এবং ভার্চ্যুয়ালি সকল শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...