Current date Sep 7, 2026
Lead Newsশিক্ষা

৪৩তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২২৯

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। কমিশনের বিশেষ সভায় প্রিলিমিনারির ফল অনুমোদন করা হয়। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক মোট ১৫ হাজার ২২৯ জন প্রার্থীকে সাময়িকভাবে যোগ্য ঘোষণা করা হয়েছে। লিখিত পরীক্ষা আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হবে। সুনির্দিষ্ট তারিখ ও সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

গত বছরের ২৯ অক্টোবর অনুষ্ঠিত ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় মোট ৩ লাখ ২১ হাজার ৬৫০ জন প্রার্থী অংশ নেন। কমিশনের ওয়েবসাইট এবং টেলিটকের ওয়েবসাইটে ফল পাওয়া যাচ্ছে।

টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে যেকোনো মোবাইল থেকে এসএমএস করে ৪৩তম বিসিএস প্রিলিমিনারির ফল জানা যাবে। Format: PSC<Space>43<Space>Registration Number লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি Message-এ Registration Number সহ Qualified অথবা Not qualified হিসেবে ফলাফল পাওয়া যাবে। Example: PSC 43 123456 send to 16222।

আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণের জন্য আবেদন করেন ৪ লাখ ৪২ হাজার ৮৩২ জন চাকরিপ্রার্থী, যা বিসিএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আবেদনের রেকর্ড।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...