Current date Sep 7, 2026
অর্থনীতি

কাল থেকে অর্থ ফেরত পাবেন কিউকম গ্রাহকরা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ডটকমের গ্রাহকদের আটকে থাকা টাকা ফেরত দেওয়া শুরু হচ্ছে। সোমবার (২৪ জানুয়ারি) থেকে এ টাকা পাবেন গ্রাহকরা। প্রাথমিকভাবে এদিন ২০ জনকে আনুষ্ঠানিকভাবে টাকা দেওয়া হবে। পরে পর্যায়ক্রমে পরিশোধ করা হবে অন্যান্য গ্রাহকদের পাওনা অর্থ।

বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৪ জানুয়ারি দুপুর ১২টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফস্টার পেমেন্ট গেটওয়ের কাছে কিউকমের গ্রাহকের আটকে থাকা টাকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। টাকা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ।

ডিজিটাল কমার্স সেলের উপ-সচিব মুহাম্মদ সাঈদ আলীর সই করা এক নোটিশে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, অতিরিক্ত বাণিজ্যসচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য) এএইচএম সফিকুজ্জামানের সভাপতিত্বে ডিজিটাল কমার্স সংক্রান্ত কার্যক্রম ও ভোক্তা-বিক্রেতা অসন্তোষ নিয়ে টেকনিক্যাল কমিটির দ্বিতীয় সভা হবে। সভা শেষে টাকা হস্তান্তর করা হবে।

জানা গেছে, সিআইডির ক্লিয়ারেন্স অনুযায়ী কিউকমের গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। প্রথমে ২০ জনকে টাকা দেওয়া হবে। এরপর বাকি ছয় হাজার ৭০১ জন গ্রাহক ফেরত পাবেন টাকা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...