Current date Nov 4, 2026
বাংলাদেশ

সচিবালয়ে দর্শনার্থী ঢুকতে দেওয়া হচ্ছে না

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

নতুন ধরন ওমিক্রনসহ করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ রয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) সকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তবে সোমবার (মন্ত্রিসভা বৈঠকের জন্য) এমনিতেই পাস বন্ধ থাকে।

সকালে সচিবালয়ে ১ ও ২ নম্বর গেটের মধ্যবর্তী দর্শনার্থী প্রবেশের স্থানটিতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতি দেখা যায়। সচিবালয়ে অফিস নেই এমন কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

অভ্যর্থনা কক্ষের বিভিন্ন স্থানে ‘কোভিড-১৯ এর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয়ে প্রবেশের সব ধরনের পাস বন্ধ। আদেশক্রমে কর্তৃপক্ষ’ লেখা বিজ্ঞপ্তি সাঁটিয়ে দেওয়া হয়েছে।

সরকারি নির্দেশনার কথা না জেনেই অনেক দর্শনার্থী সকালে চলে এসেছেন। তাদের আশপাশে ঘুরতে দেখা গেছে।

হাবিবুর রহমান নামের এসেছেন মগবাজার থেকে। তিনি বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার জন্য এসেছিলাম। এসে শুনি পাস বন্ধ। তাই চলে যাচ্ছি।

প্রবেশ গেটে দায়িত্ব পালন করা একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, সকাল থেকে কোনো দর্শনার্থীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে আজকে যাদের টিকা দেওয়ার ডেট আছে, এসএমএস দেখে তাদের আগের মতই প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

রোববার (২৩ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগকে উদ্ধৃত করে সরকারি তথ্য বিবরণীতে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখার কথা জানানো হয়।

এতে বলা হয়, ‘২৪ জানুয়ারি থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে- মন্ত্রিপরিষদ বিভাগ।’

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় গত ১৩ জানুয়ারি থেকে ১১টি বিধিনিষেধ দিয়েছে সরকার। এরপরও ঊর্ধ্বমুখী সংক্রমণে প্রভাব না পড়ায় গত শুক্রবার থেকে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়াসহ নতুন করে ৬টি নির্দেশেনা দেওয়া হয়। রোববার নতুন করে তিনদফা বিধিনিষেধ দিয়েছে সরকার। এতে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অর্ধেক জনবল নিয়ে সরকারি-বেসরকারি অফিস করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...