Current date Sep 7, 2026
অর্থনীতি

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যানের মৃত্যুতে হত্যা মামলা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান হাসান আহমেদের (৫৬) মৃত্যুকে কেন্দ্র করে আদালতের নির্দেশে পল্টন থানায় হত্যা মামলা হয়েছে। এ মামলায় তার স্ত্রী, শাশুড়ি, শ্যালক-শ্যালিকাসহ আটজনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া।

তিনি জানান, হাসান আহমেদ পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান ছিলেন। পরিবারকে নিয়ে থাকতেন পল্টন বক্স কালভার্ট রোড রূপায়ন তাজ ভবনের লিফটের ১৪ তলায়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি হৃদরোগে ভুগছিলেন। সোমবার সন্ধ্যার পরে ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে তিনি মারা যান।

তিনি আরও জানান, হাসান আহমেদের ভাইরা একটা অভিযোগ করেছেন, তার প্রেক্ষিতে মঙ্গলবার বেলা দেড়টার দিকে তার মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি সালাউদ্দিন মিয়া জানান, হাসান আহমেদের স্বজনদের পক্ষ থেকে আদালতে একটি মামলা করা হয়েছে। আদালতের নির্দেশনা আমরা পেয়েছি। সেই অনুযায়ী একটি হত্যা মামলা রুজু করা হচ্ছে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, হাসান আহমেদের মৃত্যু নিয়ে তার শ্বশুরবাড়ির সদস্যদের সন্দেহ করা হচ্ছে।
এদিকে হাসান আহমেদের স্ত্রী জান্নাতুল ফেরদৌসি জান্নান, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান ছিলেন হাসান। প্রতিষ্ঠানটিতে তার ৬০ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মরত ছিলেন তিনি। রাজধানীতে কয়েকটি আবাসিক ভবন রয়েছে তার। এসব তার পৈত্রিক সম্পত্তি। তিনি জানান, ২০২০ সালে তিনি স্ট্রোক করে দীর্ঘদিন স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর তার বাম হাত ও পা প্যারালাইজড হয়ে যায়। তখন থেকেই সম্পত্তি আত্মসাতের জন্য তার ছোট তিন ভাই ষড়যন্ত্র শুরু করে। আদালতে একাধিক মামলাও করে। সোমবার সন্ধ্যায় তিনি বাসায় আবার অসুস্থ হয়ে পড়লে ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার দুপুরে তার জানাজা পড়ানোর কথা ছিল। এর আগে পুলিশ বাসায় এসে জানায়, তার ছোট ভাই কবির আহমেদ মামলা করেছেন।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...