Current date Sep 7, 2026
স্বাস্থ্য

প্রতি ৩ জনে একজন করোনা পজিটিভ

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক:

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রভাবে দেশে সংক্রমণ হু হু করে বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশে প্রতি তিনজনের নমুনা পরীক্ষায় একজন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি ৮৫৭টি ল্যাবরেটরিতে ৪৯ হাজার ৪৯২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৬ হাজার ৩৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এসময়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩২ দশমিক ৪০ শতাংশ। অর্থাৎ প্রতি ৩ দশমিক শূন্য ৮টি (৩.০৮৬) নমুনা পরীক্ষায় একজন ব্যক্তি করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ১৫ হাজার ৯৯৭ জনে।

এর আগে সোমবার (২৪ জানুয়ারি) ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮২৮ জন রোগী শনাক্ত এবং নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৩২ দশমিক ৩৭ শতাংশ। একই সময়ে ১৫ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণেও রেকর্ড হয়েছে। একদিনে শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৩৩ জন, যা এখন পর্যন্ত দৈনিক সংক্রমণের হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ। গত বছর অর্থাৎ ২০২১ সালের ২৮ জুলাই দেশে একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জন রোগী শনাক্ত হয়। এরপর মঙ্গলবার (২৫ জানুয়ারি) দ্বিতীয় সর্বোচ্চ শনাক্তের তথ্য জানালো স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে পুরুষ ১২ জন ও নারী ছয়জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে আটজন, চট্টগ্রামে ছয়জন এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ২৫৬ জনে।

এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন এক হাজার ৯৫ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে ১৫ লাখ ৫৮ হাজার ৯৫৪ জনে দাঁড়িয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...