Current date Sep 7, 2026
অর্থনীতি

জনতা ব্যাংকের ৩১৩ কোটি টাকা ঋণখেলাপির দায়ে আরএসআরএম এমডির দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: জনতা ব্যাংকের ৩১৩ কোটি টাকা ঋণখেলাপির দায়ে রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (আরএসআরএম) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাকসুদুর রহমানকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক (যুগ্ম জেলা জজ) মুজাহিদুর রহমান এ আদেশ দেন। অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০১৮ সালের ২৯ মার্চ ৩১২ কোটি ৮২ লাখ ৩২ হাজার ৯৯৭ টাকা খেলাপি ঋণ আদায়ের দাবিতে আদালতে মামলা করে (মামলা নং ৫৩/১৮) জনতা ব্যাংকের লালদিঘী করপোরেট শাখা। মামলায় প্রধান আসামি করা হয় আরএসআরএমকে। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় আসামি করা হয় প্রতিষ্ঠানের এমডি মাকসুদুর রহমান ও পরিচালক শামসুন নাহার রহমানকে। আরএসআরএমের সহযোগী প্রতিষ্ঠান মেসার্স রতনপুর শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের নামে এ ঋণ নেয়া হয়েছিল।

আদালত জানিয়েছেন, বিপুল পরিমাণ খেলাপি ঋণ সম্পূর্ণ অনাদায়ী থাকা সত্ত্বেও মামলা দ্রুত নিষ্পত্তির প্রতি বাদী ব্যাংক যত্নশীল ছিল না। মামলা দায়েরের সাড়ে তিন বছর পর আদালতের নজরে এলে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে সমন জারি নিশ্চিত করা হয়।

আদালত আরো বলেছেন, খেলাপি ঋণ আদায়ে বিচারিক প্রক্রিয়া ফলপ্রসূ করার স্বার্থে অর্থঋণ আদালত আইন ২০০৩-এর ৫৭ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাদীর দরখাস্ত মঞ্জুরক্রমে ২নং বিবাদী মাকসুদুর রহমানকে দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদান করা হলো। ১ ফেব্রুয়ারির মধ্যে ২নং বিবাদীকে তার পাসপোর্ট আদালতে জমা দেয়ার নির্দেশনা দেয়া হলো। মাকসুদুর রহমান যাতে দেশত্যাগ না করতে পারেন তা নিশ্চিত করার জন্য আদেশের কপি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপির (বিশেষ শাখা) কাছে পাঠানো হোক।

জানা গেছে, ১৯৭৩ সালে ইস্পাত ট্রেডিং ব্যবসা শুরু করেন মাকসুদুর রহমান। ব্যবসার পরিধি ধাপে ধাপে বাড়তে থাকলে ১৯৮৬ সালে এ উদ্যোক্তা প্রতিষ্ঠা করেন রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, যেটি সংক্ষেপে আরএসআরএম নামেই বেশি পরিচিতি লাভ করেছে। ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ‘এ’ ক্যাটাগরির আরএসআরএম।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...