Current date Oct 29, 2026
অর্থনীতি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল)-এর বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন-২০২২ ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি, শনিবার অনুষ্ঠিত সম্মেলনে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সম্মেলনে পরিচালনা পর্ষদের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সালাম, বদিউর রহমান, আলহাজ্ব আব্দুল মালেক মোল্লা, আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, আলহাজ্ব আহামেদুল হক এবং আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম অংশগ্রহণ করেন।

এ সময় উপব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর, শাব্বির আহমেদ, মোঃ শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী, মোঃ মাহমুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ আহাম্মদ খান এবং আবদুল্লাহ আল মামুন, ব্যাংকের শীর্ষ নির্বাহীগণ, জোনাল হেডগণ এবং ২০১টি শাখার ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পরিচালক পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শাখা ব্যবস্থাপকবৃন্দের সঙ্গে আলোচনা করেন।

উল্লেখ্য, অনিরীক্ষিত তথ্য অনুযায়ী ২০২১ সাল শেষে ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭,৯৬৩ কোটি টাকা। এ সময় ব্যাংকের বিনিয়োগ হয়েছে ৩৪,৪৪৩ কোটি টাকা। এছাড়া আমদানি ও রপ্তানির পরিমান ছিলো যথাক্রমে ২৬,১৫৭ কোটি এবং ১৩,৫৭৯ কোটি টাকা এবং রেমিট্যান্স এসেছে ৫,২৬৬ কোটি টাকা।

 

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...