Current date Nov 4, 2026
বাংলাদেশ

রূপকল্প-২০৪১ বাস্তবায়ন সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

স্থানীয় ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ, ইন্ডাস্ট্রি ব্র্যান্ডিং, পলিসি সহায়তা ও ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে সরকার ঘোষিত ‘রূপকল্প২০৪১’ বাস্তবায়নে যৌথভাবে কাজ করবে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

রোববার (৩০ জানুয়ারি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সভাপতি রাসেল টি আহমেদের নেতৃত্বে বেসিসের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভায় এ বিষয়ে যৌথ সম্মতি প্রকাশ করা হয়।

জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে মাত্র ১৩ বছরে তথ্যপ্রযুক্তিনির্ভর স্বল্পোন্নত দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বেসিস। আর সরকার প্রয়োজনীয় পলিসি সহায়তার মাধ্যমে সুযোগ তৈরি করে দিয়েছে। তথ্যপ্রযুক্তিকে বর্ষপণ্য ঘোষণার মাধ্যমে এই খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই সুযোগ ও সম্ভাবনাকে কাজে লাগাতে বেসিসকে সঙ্গে নিয়ে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে দক্ষ মানবসম্পদ তৈরি, নীতিমালা তৈরি ও সংশোধন, প্রযুক্তি ও উদ্ভাবন, বিনিয়োগ এবং সমন্বয় এই পাঁচটি বিষয়ে কাজ করা হবে। এছাড়াও অর্থমন্ত্রীর কাছে কর্পোরেট ট্যাক্স মওকুফের সময়সীমা ২০৩০ পর্যন্ত বাড়ানো দাবি জানানো হবে।

তিনি আরও জানান, এরই মধ্যে বিষয়ভিত্তিক কার্যক্রমগুলো বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বেসিসের সমন্বয়ে আলাদা আলাদা ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হয়েছে। সমন্বিত এসব উদ্যোগের মাধ্যমেই ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নে সহযোগিতা করা হবে। ডিজিটাল বাংলাদেশ থেকে ‘ইনোভেটিভ বাংলাদেশ’-এ রূপান্তর হবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ।

মতবিনিময় সভায় বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দেশের তথ্যপ্রযুক্তি খাতকে এতটাই গুরুত্ব দেন যে তানা চাইতেই এই খাতের জন্য সহায়ক নানা উদ্যোগ গ্রহণ করেন। বছরের শুরুতেই প্রধানমন্ত্রী তথ্যপ্রযুক্তিকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেছেন। একই সঙ্গে সরকার ২০৪১ রূপকল্প বাস্তবায়নে কাজ করছে। ২০২৫ সালের মধ্যে তথ্যপ্রযুক্তি খাত থেকে পাঁচ বিলিয়ন ডলার রফতানির লক্ষ্যমাত্রা রয়েছে। এক্ষেত্রে বেসিসসহ তথ্যপ্রযুক্তি খাত অগ্রণী ভূমিকা রাখতে পারে। আমাদের জন্য এটি একদিকে যেমন সুযোগ ও সম্ভাবনা, তেমনিভাবে এটি একটি গুরুদায়িত্ব। আমরা সরকারের সঙ্গে যৌথভাবে সেই দায়িত্ব পালনের মাধ্যমে রূপকল্প-২০৪১ বাস্তবায়নে কাজ করব।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...