Current date Sep 13, 2026
বিশ্ব

মেক্সিকোতে একই পরিবারের ৬ জনকে হত্যা

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক:

মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যে একই পরিবারের ছয় সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। নিহতদের মধ্যে চারজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ রোববার (৩০জানুয়ারি) জানিয়েছে, এটি রাজ্যের বড় সহিংসতার ঘটনাগুলোর মধ্যে একটি।

জানা গেছে, নিহতদের বয়স ২৪ থেকে ৭৩ বছরের মধ্যে। রাজ্যের পাবলিক প্রোসিকিউটরের অফিস থেকে জানানো হয়েছে, একটি ভবনের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় তাদের। ধারণা করা হচ্ছে, শনিবার রাতে এ হামলার ঘটনা ঘটে।

প্রসিকিউটর অফিস আরও জানিয়েছে, গত চার মাসে সিলাওর গ্রামীণ পৌরসভায় এটি পঞ্চম হামলার ঘটনা। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে রাজ্য পুলিশ।

গুয়ানাজুয়াতো কেন্দ্রীয় রাজ্য একটি সমৃদ্ধ শিল্প এলাকা যেখানে একটি তেল শোধনাগারও রয়েছে। সম্প্রতি সান্তা রোসা দে লিমা এবং জালিস্কো নিউ জেনারেশন নামে দুটি গ্রুপের বিরোধের জের ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে সহিংসতা বেড়ে গেছে রাজ্যটিতে।

২০০৬ সাল থেকে মাদকবিরোধী সামরিক অভিযান শুরু করে মেক্সিকো সরকার। তখন থেকে তিন লাখ চল্লিশ হাজার হত্যার ঘটনা নথিভূক্ত হয়েছে দেশটির সরকারি পরিসংখ্যান বিভাগে।

সূত্র: এএফপি

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...