Current date Sep 7, 2026
অর্থনীতি

জনতা ব্যাংকে ডিএমডি হিসেবে যোগদান করলেন মো. আসাদুজ্জামান

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:
মো. আসাদুজ্জামান জনতা ব্যাংক লিমিটেডে সম্প্রতি উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
মো. আসাদুজ্জামান ১৯৮৯ সালে সিনিয়র অফিসার হিসেবে জনতা ব্যাংকে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ন শাখায় শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক অফিস ও এরিয়া অফিসে এরিয়া প্রধান হিসেবে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া মহাব্যবস্থাপক হিসেবে ব্যাংকের সিলেট বিভাগীয় কার্যালয়সহ প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ন ডিভিশনের দায়িত্বে ছিলেন।
মো. আসাদুজ্জামান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং পরবর্তীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিষয়ে স্বর্ণপদকসহ এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ এর ডিপ্লোমেড এসোসিয়েটস। দেশে-বিদেশে ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স ও কর্মশালায় তিনি অংশগ্রহন করেন। তিনি ১৯৬৩ সালে পাবনা জেলার বেড়া থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...