Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

সাফা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেল রূপালী ব্যাংক

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

সেরা আর্থিক প্রতিবেদন প্রকাশের জন্য রূপালী ব্যাংক লিমিটেড জিতে নিল সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) অ্যাওয়ার্ড। দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব শ্রীলঙ্কা, কলম্বো থেকে ভার্চ্যুয়ালি সাফা বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২০ এর আয়োজন করা হয়।

বুধবার(০৯ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনের অডিটরিয়ামে সীমিত পরিসরে সেরার স্বীকৃতি হিসেবে অ্যাওয়ার্ড তুলে দিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রূপালী ব্যাংকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর ও জিএম মো. হারুনুর রশিদ।

সাফা’র পক্ষ থেকে আইসিএবি’র সভাপতি মো. শাহাদৎ হোসেন, এফসিএ পুরস্কার প্রদান করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সাফা’র উপদেষ্টা এ.কে.এম. দেলোয়ার হোসাইন এফসিএমএ, আইসিএবি’র সাবেক সভাপতি মাহমুদুল হাসান খসরু এবং কাউন্সিল সদস্য মো. হুমায়ুন কবীর, এফসিএ। উল্লেখ্য, ২০২০ সালের বার্ষিক প্রতিবেদনের জন্য রূপালী ব্যাংক আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ও আইসিএবি সার্টিফিকেট অব মেরিট অ্যাওয়ার্ডও লাভ করে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...