Current date Sep 7, 2026
অর্থনীতি

জনতা ব্যাংকে টেমেনস টি-২৪ কোর ব্যাংকিং সফটওয়্যার এর ভার্সন আপগ্রেডেশন ও রি-ইমপ্লিমেন্টশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

জনতা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) আধুনিক প্রযুক্তি নির্ভর কোর ব্যাংকিং সফটওয়্যাার টেমেনস টি-২৪ কোর ব্যাংকিং সফটওয়্যার এর ভার্সন আপগ্রেডেশন এবং রি-ইমপ্লিমেন্টশন আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ব্যাংকের পরিচালক জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালক অজিত কুমার পাল এফসিএ, কে. এম. সামছুল আলম, মোহাম্মদ আসাদ উল্লাহ ও মোঃ আব্দুল মজিদ, এমডি এন্ড সিইও মোঃ আব্দুছ ছালাম আজাদ (বীর মুক্তিযোদ্ধা), উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল জব্বার, মোঃ আসাদুজ্জামান ও মোঃ কামরুল আহছান, সিএফও এ কে এম শরীয়ত উল্যাহ, এফসিএ, জিএম আইসিটি মোঃ নুরুল ইসলাম মজুমদার, টেমেনস এর কান্ট্রি ম্যানেজার মোঃ আব্দুল হামিদ ও বাস্তবায়নকারি প্রতিষ্ঠান নাজিহার আইটি সলিউশন লিমিটেডের পরিচালক মোঃ মশিউর রহমান ও ডিএমডি মুজিবুর রহমানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্বাহী-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া অনলাইন প্লাটফর্মে নাজিহার আইটি সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান, স্টয়েস-আইটির প্রতিনিধি সংযুক্ত ছিলেন। বিদ্যমান কোর ব্যাংকিং সফট্ওয়্যার টেমেনস টি-২৪ এর ভার্সন আপগ্রেডেশন এবং রি-ইমপ্লিমেন্টশন সুবিধা পাবে জনতা ব্যাংক লিমিটেড যার মাধ্যমে গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করা সম্ভব হবে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...