Current date Sep 6, 2026
শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

চলতি মাসের শেষ দিকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক করবেন শিক্ষামন্ত্রীসহ শিক্ষা প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, আজ রাতে করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে শিক্ষামন্ত্রীসহ অনেকে উপস্থিত থাকবেন। পরামর্শক কমিটির সঙ্গে আলোচনার পর শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হবে কি না বা খুলে দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দীর্ঘ ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। তখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলেও শ্রেণি কার্যক্রম চলছিল স্বল্প পরিসরে। সব শ্রেণির ক্লাস সব দিন হচ্ছিল না।

কিন্তু নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত মাসে আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। গত ২১ জানুয়ারি এই ছুটি শুরু হয়। প্রথম দফায় এই ছুটি শেষ হওয়ার কথা ছিল ৬ ফেব্রুয়ারি। কিন্তু পরে তা আবার বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। সম্প্রতি এইচএসসি-সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে চলতি মাসের শেষ দিকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রীও সাংবাদিকদের এ কথা জানান।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...