Current Date:Mar 17, 2026

জনতা ব্যাংকে এ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

জনতা ব্যাংক লিমিটেডের এমডি এন্ড সিইও মোঃ আব্দুছ ছালাম আজাদ (এফএফ) এর সভাপতিত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সভায় ব্যাংকের ডিএমডি মোঃ আব্দুল জব্বার, মোঃ আসাদুজ্জামান ও মোঃ কামরুল আহছান এবং সংশ্লিষ্ট জিএম ও ডিজিএমবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে এমডি এন্ড সিইও বর্তমানে ব্যাংকের সার্বিক অবস্থার আলোকে কর্ম কৌশল নির্ধারণ করে নতুন নতুন ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ, এডিআর হার ও স্বল্প সুদের আমানত বৃদ্ধি, অবলোপনকৃত ঋণ আদায়, শ্রেণীকৃত ঋণ হ্রাস, নগদ আদায় জোরদারকরণসহ ফরেন রেমিট্যান্স আহরনে বিভাগীয় প্রধানদের নির্দেশনা দেন।

Share