Current date Sep 13, 2026
বাংলাদেশ

সার্চ কমিটির পঞ্চম বৈঠক আজ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে গঠিত অনুসন্ধান (সার্চ) কমিটি আজও বৈঠকে বসবে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শামসুল আরেফীন এ তথ্য জানান।

এর আগে গত বুধবার (১৬ ফেব্রুয়ারি) কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেল ৪টা ৪৫ মিনিটে বৈঠক শুরু হয়ে চলে রাত ৮টা পর্যন্ত।

ওই বৈঠকে সার্চ কমিটিকে সাচিবিক সহায়তার দায়িত্বে ছিলেন শামসুল আরেফীন। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে সার্চ কমিটি গ্রহণযোগ্য ব্যক্তিদের খুঁজছে।

তিনি বলেন, সার্চ কমিটি যত দ্রুত সম্ভব প্রক্রিয়াটা সম্পন্ন করবে। প্রস্তাবিত ৩২২ জনের তালিকা থেকে যাচাই-বাছাইয়ের কাজ চলমান।

কাদের মনোনীত করা হবে জানতে চাইলে তিনি বলেন, আইন অনুযায়ী যোগ্য ব্যক্তিদের নির্ধারণ করা হবে।

বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখন কিছুই বলা যাবে না। আইনে যেভাবে আছে, ঠিক সেভাবেই হবে।

সার্চ কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সার্চ কমিটির সদস্য হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

এর আগে ১৫ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে বুধবার (১৬ ফেব্রুয়ারি) থেকে ১০ জনের নামের প্রস্তাবের প্রক্রিয়া শুরু করা হবে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...