Current date Sep 7, 2026
আইন-আদালত

ঢাকা আইনজীবী সমিতির প্রথমদিনের ভোট গ্রহণ শুরু

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ কার্যকরি কমিটির দুই দিনব্যাপী নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

বৃহস্পতিবারও (২৪ফেব্রুয়ারি) একইভাবে চলবে ভোটগ্রহণ। এরপর গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে৷
বরাবরের মতো এবারও মূল প্রতিদ্বন্দ্বিতায় আছে সরকার দল আওয়ামী লীগপন্থী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল এবং বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য সমর্থিত নীল প্যানেল।

এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে এবার সভাপতি পদে মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে মো. ফিরোজুর রহমান মন্টু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাদা প্যানেলের অন্য প্রার্থীরা হলেন— সিনিয়র সহ-সভাপতি পদে মো. দেলোয়ার হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি পদে এ কে এম শফিকুল ইসলাম, ট্রেজারার পদে মোহাম্মদ নূর হোসেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মো. ইমানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবু সাঈদ সিদ্দিকী, লাইব্রেরি সম্পাদক পদে ইফফাত জাহান, সাংস্কৃতিক সম্পাদক পদে তাসলিমা ইয়াসমিন, অফিস সম্পাদক পদে মুহাম্মদ আরকান মিয়া, ক্রীড়া সম্পাদক পদে মো. মনিরুজ্জামান খান ও সমাজকল্যাণ সম্পাদক পদে প্রদীপ চন্দ্র সরকার।

এই প্যানেল থেকে সদস্য পদে আবু সুফিয়ান, গোলাম ইমাম হোসেন, ইমতিয়াজ মাহমুদ, মো. আবুল বাশার, মো. জাহাঙ্গীর আলম, মো. মহিউদ্দিন চৌধুরী, মো. রাকিবুল ইসলাম, মো. শরিফুল ইসলাম, সঞ্জয় কুমার কর্মকার, শারমিন সুলতানা টুম্পা ও শুলতা রোজারিও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অপরদিকে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি প্রার্থী মো. খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই প্যানেলের অন্য পদের প্রার্থীরা হলেন— সিনিয়র সহ-সভাপতি পদে মো. আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি পদে মো. শহীদুজ্জামান, কোষাধ্যক্ষ পদে প্রার্থী আব্দুর রশিদ মোল্লা, সিনিয়র সহ সাধারণ সম্পাদক পদে মো. জহিরুল হাসান, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মাদ আনিসুজ্জমান আনিস, লাইব্রেরি সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে নুরজাহান বেগম বিউটি, অফিস সম্পাদক পদে মো. আনোয়ারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে মোছা. নার্গিস পারভীন মুক্তি ও সমাজকল্যাণ সম্পাদক পদে মোশারফ হোসেন মোল্লা।

নীল প্যানেল থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন— সোহেল উদ্দিন রানা, মুক্তি বেগম, রুবিনা আক্তার, ফয়সাল কবির, মো. মাহফুজার রহমান, মোজাম্মেল হক, ফরিদুল হাসান, মো. মশিউর রহমান, মো. আনোয়ার হোসেন চাঁদ, রেজাউল হক রিয়াজ ও মো. মোজাহিদুল ইসলাম।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে শহিদুল্লাহ এবং ক্রীড়া সম্পাদক পদে মনিরুল ইসলাম আকাশ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু।

নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, আমরা সবার সহযোগিতায় সুষ্ঠু, সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। বুধ ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবার ভোটার সংখ্যা ১৯ হাজার ৮০০ জন। আশা করছি উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে আইনজীবীরা ভোটাধিকার প্রয়োগ করবেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...