Current date Sep 13, 2026
বিশ্ব

কিয়েভে রুশ আক্রমণ প্রতিহতের দাবি ইউক্রেইনের

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেইনের রাজধানী কিয়েভে সেনাবাহিনীর একটি ঘাঁটিতে রুশ বাহিনীর আক্রমণ প্রতিহতের দাবি করেছে ইউক্রেইনীয় সামরিক বাহিনী।

শনিবার তারা জানায়, কিয়েভের প্রধান অ্যাভিনিউতে অবস্থিত ঘাঁটিতে রাশিয়ার সেনারা আক্রমণ করেছিল, কিন্তু সেটি প্রতিরোধ করা হয়েছে।

বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স ইউক্রেইন জানিয়েছে, রাশিয়ার সেনারা শহরটির একটি বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র দখলে নেওয়ার চেষ্টা করছে।

রাশিয়ার বাহিনী শুক্রবার দিবাগত রাতে ‘প্রচণ্ড আক্রমণ’ শুরু করতে পারে বলে আগেই সতর্ক করেছিলেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেইনের সশস্ত্র বাহিনী ফেইসবুকে ইংরেজি ভাষায় দেওয়া এক পোস্টে বলেছে, “কিয়েভের ভিক্টর অ্যাভিনিউতে সামরিক বাহিনীর একটি ইউনিটের ওপর রাশিয়ার সামরিক অপরাধীরা আক্রমণ করেছিল। আক্রমণ প্রতিহত করা হয়েছে।”

তবে এতে আর বিস্তারিত কিছু জানানো হয়নি এবং তাৎক্ষণিকভাবে তাদের এ দাবি রয়টার্স যাচাইও করতে পারেনি। ভিক্টর অ্যাভিনিউয়ের অবস্থান কিয়েভের কেন্দ্রস্থলের পশ্চিম প্রান্তে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...