Current date Sep 6, 2026
শিক্ষা

এসএসসি ১৯ জুন, এইচএসসি ২২ আগস্ট

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

চলতি বছরের ১৯ জুন এসএসসি এবং ২২ আগস্ট এইচএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করে বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা শিক্ষাবোর্ড।

মঙ্গলবার (১ মার্চ) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয় এ বিজ্ঞপ্তি। এতে সই করেন বোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) তপন কুমার সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৩ এপ্রিল থেকে রেজিস্ট্রেশনধারী এসএসসি শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে পরীক্ষার ফরম পূরণ করবে। প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হতে পারে ১৯ মে থেকে।

অপরদিকে এইচএসসি শিক্ষার্থীদের পরীক্ষার ফরম পূরণের সম্ভাব্য তারিখ ৮ জুন। এদের প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হতে পারে ১৪ জুলাই থেকে।

যেসব বিষয়ে পরীক্ষা হবে না

চলতি বছর এসএসসি ও এইচএসসিতে সব বিষয়ে পরীক্ষা হচ্ছে না। এর মধ্যে এসএসসিতে চারটি- ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান বাদ দেওয়া হয়েছে। এর বাইরে অন্যান্য বিষয়ে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

এইচএসসিতে একটি বিষয়- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাদ দেওয়া হয়েছে। এই বিষয়গুলোতে গতবারের মতো এবারও সাবজেক্ট ম্যাপিং করে নম্বর দেওয়া হবে। অর্থাৎ শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি গ্রুপ ভিত্তিক নৈর্বাচনিক তিন বিষয় ও ঐচ্ছিক একটি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

স্বাভাবিক সময়ে এসএসসিতে বিভিন্ন বিষয়ে ১২টি পত্রে ও এইচএসসিতে বিভিন্ন বিষয়ে ১৩টি পত্রে পরীক্ষা হয়।

মান বণ্টন যেভাবে

এসএসসিতে ইংরেজি প্রথম পত্রে ৫০ নম্বর, ইংরেজি দ্বিতীয় পত্রে ৫০ নম্বর আর ব্যাবহারিক আছে এমন বিষয়ে ৪৫ নম্বরে পরীক্ষা হবে।

এর মধ্যে রচনামূলক ৩০ নম্বর আর এমসিকিউতে ১৫ নম্বর থাকবে। এছাড়া যেসব বিষয়ে ব্যবহারিক শিক্ষা নেই, সেসব বিষয়ে ৫৫ নম্বরের (রচনামূলক ৪০, এমসিকিউ ১৫) পরীক্ষা হবে।

এইচএসসিতেও ইংরেজি প্রথম পত্রে ৫০, ইংরেজি দ্বিতীয় পত্রে ৫০ ও বাংলা দ্বিতীয় পত্রে ৫০ নম্বরের পরীক্ষা হবে। এছাড়া ব্যবহারিক শিক্ষা আছে এমন বিষয়ে ৪৫ নম্বরে পরীক্ষা হবে। এর মধ্যে রচনামূলক ৩০ নম্বর আর এমসিকিউতে ১৫ নম্বর থাকবে। যেসব বিষয়ে ব্যবহারিক শিক্ষা নেই, সেসব বিষয়ে ৫৫ নম্বরের (রচনামূলক ৪০, এমসিকিউ ১৫) পরীক্ষা হবে।

পরীক্ষার সময়

এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় সময় থাকবে দুই ঘণ্টা। এর মধ্যে রচনামূলকের জন্য এক ঘণ্টা ২০ মিনিট আর এমসিকিউর জন্য থাকবে ২০ মিনিট

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...