Current date Sep 7, 2026
অর্থনীতি

জনতা ব্যাংকে ডিএমডি হিসেবে জামিনুর রহমানের যোগদান

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

জনতা ব্যাংকে ডিএমডি হিসেবে যোগদান করলেন শেখ মো: জামিনুর রহমান।
শেখ মো: জামিনুর রহমান সম্প্রতি উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে জনতা ব্যাংক লিমিটেডে যোগদান করেছেন। এর আগে তিনি কর্মসংস্থান ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি কর্মসংস্থান ব্যাংকে ০৩ (তিন) মাস ব্যাবস্থাপনা পরিচালকের (চলতি দায়িত্ব) দায়িত্বে ছিলেন। পদোন্নতির আগে তিনি জনতা ব্যাংকের তথ্য প্রযুক্তি (আইসিটি) ডিভিশনের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি তিনটি মন্ত্রণালয়ে উপ-পরিচালক হিসেবে কর্মরত অবস্থায় চাকরীর ধারাবাহিকতা নিয়ে সিনিয়র প্রোগ্রামার (এসপিও) হিসেবে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রিক্রুটমেন্ট কমিটির (বিআরসি) মাধ্যমে জনতা ব্যাংকে ১৯৯৯ সালে যোগদান করে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ব্যাংকিং খাতে আধুনিক তথ্য প্রযুক্তির বিভিন্ন কলাকৌশল প্রয়োগে অবদানের জন্য তিনি অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে প্রশংসাপত্র লাভ করেন।
তিনি ১৯৬৫ সালে নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য শেখ মো: জামিনুর রহমান ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ডিএআইবিবি ডিগ্রি অর্জন করেন এবং দেশ-বিদেশে ব্যাংকিং বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ কোর্স ও কর্মশালায় অংশগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে বিএসসি (সম্মান) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। ব্যাংকিং কর্মকা-ের পাশাপাশি তিনি সৃজনশীল কাজে সম্পৃক্ত। তিনি বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) এর সহসভাপতি’র (নির্বাচিত) দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট, স্ট্যাটিসটিক্যাল এ্যাসোসিয়েশন এবং কম্পিউটার সোসাইটির আজীবন সদস্য (ফেলো)।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...