Current date Sep 7, 2026
অর্থনীতি

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থেমে যাবে, আশা অর্থমন্ত্রীর

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ মানবতার স্বার্থে থেমে যাবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, আমরা চাই বিশ্বমানবতার স্বার্থে যুদ্ধ বন্ধ হোক।

বিশ্বের মানুষ যেন শান্তি পায়, এটা আমার প্রত্যাশা। আমরা কেউ যুদ্ধ দেখতে চাই না।

বৃহস্পতিবার (০৩ মার্চ) ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, সবাই দোয়া করেন যেন এই যুদ্ধটি দীর্ঘায়িত না হয়। যুদ্ধটা যেন তাড়াতাড়ি থেমে যায়। মানবতার জন্য আমরা এটি প্রার্থনা করছি।

রাশিয়া হতে সার আমদানির যে প্রস্তাব অনুমোদিত হয়েছে, যথাসময়ে এটি পাওয়া যাবে কিনা জানতে চাইলে আ হ ম মুস্তফা কামাল বলেন, আপনারা জানেন রাশিয়ার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক। কিন্তু আমরা যে আইটেমটি আনছি তাদের কাছ থেকে এটি নতুন নয়। এই আইটেমটি বরাবরের মতো আনার জন্য চেষ্টা করছি।

তিনি বলেন, রাশিয়া যদি কোনো কারণে যথাসময়ে সার না দেয় তাহলে আমরা ভিন্ন জায়গায় খুঁজবো। তার আগে আমরা সিদ্ধান্ত নিতে পারছি না। আমরা ওদের কাছ থেকেই আনার চেষ্টা করবো। পেমেন্ট বিষয়ে সুইফ কোড তাদের কাছ থেকে ডিসকন্টিনিউ করা হয়েছে। এখন এটা যদি কন্টিনিউ করে।

অর্থমন্ত্রী বলেন, আমরা আশা করি যুদ্ধ থেমে যাবে এবং এটা সমস্যা করবে না। পাশাপাশি আমাদের সেইফটিও রেখেছি। আমরা বিকল্প সোর্স বিবেচনায় রেখেছি। যদি সুইফটের কারণে কোনো পেমেন্ট করতে না পারি তাহলে অন্য ব্যবস্থা নিতে হবে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...