Current date Sep 7, 2026
অর্থনীতি

খেলাপি ঋণ আদায়ে জনতা ব্যাংকের আইনী তৎপরতা; গাজীপুরে খেলাপি গ্রাহক গ্রেপ্তার

URL copied
Share URL copied

খেলাপি ঋণ আদায়ে আইনি তৎপরতা শুরু করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক লিমিটেড। ব্যাংক কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ি খেলাপি গ্রাহকদের থেকে ঋণ আদায়ে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে ব্যাংকটি। এরই অংশ হিসেবে ব্যাংকের গাজীপুর কর্পোরেট শাখার খেলাপি গ্রাহক মেসার্স হাসান স মিলের মালিক খন্দকার জাকির হোসেনকে ঋণ অনাদায়ে গ্রেপ্তার করা হয়েছে। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
ব্যাংক সুত্র জানায়, খন্দকার জাকির হোসেন নিজ প্রতিষ্ঠান মেসার্স হাসান স মিলের নামে ২০১০ সালে জনতা ব্যাংকের গাজীপুর কর্পোরেট শাখা হতে ৪০ লাখ টাকা ঋণ নেন। পরবর্তীতে ব্যাংকের এ গ্রাহক দীর্ঘদিন ধরে ঋণের কিস্তি নিয়মিত পরিশোধ না করায় সুদাসলে ঋণের স্থিতি এক কোটি এক লাখ টাকায় দাঁড়ায়। ব্যাংক থেকে বারবার তাগাদা দেয়ার পরও তিনি ঋণ পরিশোধ করেননি। এ ব্যাপারে অর্থঋণ আদালতে মামলা করা হলে আদালত ঋণ আদায়ে গ্রাহকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর পরিপ্রেক্ষিতে গত শুক্রবার গাজীপুর সদর মেট্রো থানা অভিযান চালিয়ে খেলাপি আসামি খন্দকার জাকির হোসেনকে গ্রেপ্তার করে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...